ঢাকা | বঙ্গাব্দ

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর

Maruf Jahan প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১৮ PM | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৮ AM
Advertisement
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ আসছে। ফল প্রকাশের এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন তারা। এবারের পরীক্ষায় এক ও দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়।

এ ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয় অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে।

তবে নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আর পুরো এক বছর অপেক্ষা করতে হবে না। এক মাসের মধ্যেই শুধু ফেল করা বিষয়গুলোতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবেন তারা।

এ উদ্যোগ কার্যকর হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় সাশ্রয় হবে। একই সঙ্গে দীর্ঘ অপেক্ষা ও মানসিক চাপ থেকেও মুক্তি পাবেন তারা।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে। অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান। গত ২ জুলাই এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পরে ওই বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো শেষ হয় ৯ সেপ্টেম্বর। এদিকে প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন।

বিডি-প্রতিদিন/টিএ
Advertisement
আপনার মন্তব্য দিন