ঢাকা | বঙ্গাব্দ

জামিনে মুক্ত হয়ে শ্বশুরবাড়িতে সেই পুলিশকন্যা

Maruf Jahan প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ PM | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৩ AM
Advertisement
বগুড়ার আলোচিত ‘ভাইরাল’ পুলিশকন্যা তাসনিয়া রানা তামান্না আদালতের আদেশে নিজ জিম্মায় মুক্ত হওয়ার পর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামে শ্বশুরবাড়িতে গেছেন। 

বুধবার (২৮ অক্টোবর) পুলিশ জানিয়েছে, বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। 

এর আগে সোমবার (২৬ অক্টোবর) আদালত চত্বর থেকে তামান্নাকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নেয় বগুড়া সদর থানা-পুলিশ। পরে আদালতের আদেশ অনুযায়ী তাকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার বগুড়ার আদমদীঘি থানা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী তামান্নাকে নিজ জিম্মায় থাকার অনুমতি দেন। আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা তাকে গাড়িতে তোলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ তামান্নাকে উদ্ধার করে থানায় নিরাপত্তা হেফাজতে নেয়।

বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী জানান, আদালত তামান্নাকে নিজ জিম্মায় থাকার আদেশ দিয়েছেন। তিনি নিজের ইচ্ছায় চলে যেতে চাইলে সোমবার রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন তাকে সেখানে নিয়ে গেছেন।

তামান্নার বাবা পুলিশ কনস্টেবল (সাময়িক বরখাস্ত) মো. রানা মাসুদের অভিযোগ, গত ২৬ ফেব্রুয়ারি সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে তার মেয়ে নিখোঁজ হন। এ ঘটনায় ওই দিনই আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি। মামলায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের মো. শহিদ হোসেনসহ কয়েকজনকে আসামি করা হয়। 
Advertisement
আপনার মন্তব্য দিন